বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্য আটক মুন্সিগঞ্জ রামপাল ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন শীর্ষে শাহজাহান চোকদার। মহানন্দা ব্যাটেলিয়ন ৫৯ বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ চট্টগ্রামে দুর্নীতির অভিযোগ সরাসরি জানাতে ‘সিএমএম’র নতুন ব্যবস্থা চালু বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ১ ১২শ’ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প একনেকে অনুমোদন, জনমনে স্বস্তি ধামইরহাটের মেহবুবা চ্যামপিয়ন গনিত কুইজে বিভাগীয় পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ এলাকাবাসীর আস্থার প্রতীক হাসান হাজী, লড়বেন মেম্বার পদে

চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃচট্টগ্রামে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
৫ জুন(শুক্রবার) জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, বিগত সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ঐতিহাসিক এ স্থাপনাকে পুনরায় তার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে। জাদুঘরের যেসব কক্ষ বর্তমানে সংস্কারের আওতায় রয়েছে, সেগুলোর কাজ শেষ হলে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ও ব্যবহৃত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যুদয় ও রাষ্ট্রগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে মেজর জিয়া থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা দেশকে সমৃদ্ধ করেছে। তাঁর স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।তিনি আরো বলেন, বর্তমানে জাদুঘরের কয়েকটি কক্ষ খালি রাখা হয়েছে সংস্কারকাজের জন্য। আধুনিকায়নের মাধ্যমে এসব কক্ষে জিয়াউর রহমানের স্মৃতিচিহ্ন, ব্যবহৃত সামগ্রী ও ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
পরিদর্শনকালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা
নোটিশ