বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্য আটক মুন্সিগঞ্জ রামপাল ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন শীর্ষে শাহজাহান চোকদার। মহানন্দা ব্যাটেলিয়ন ৫৯ বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ চট্টগ্রামে দুর্নীতির অভিযোগ সরাসরি জানাতে ‘সিএমএম’র নতুন ব্যবস্থা চালু বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ১ ১২শ’ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প একনেকে অনুমোদন, জনমনে স্বস্তি ধামইরহাটের মেহবুবা চ্যামপিয়ন গনিত কুইজে বিভাগীয় পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ এলাকাবাসীর আস্থার প্রতীক হাসান হাজী, লড়বেন মেম্বার পদে

চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃচট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ শেখ মুজিব রোডে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত দুটি যাত্রীবাহী বাস, ১০টি লাঠি, চারটি সাদা কাপড়ের টুকরা এবং ১৩টি ইটের টুকরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বন্দর থানার বারেক বিল্ডিং এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতালের দক্ষিণ পাশে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সমবেত হয়ে একটি আকস্মিক মিছিল বের করে। মিছিলকারীরা একটি বাসে করে এসে কয়েক মিনিট ধরে স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলটি ছিল সংক্ষিপ্ত সময়ের। স্লোগান শেষে অংশগ্রহণকারীরা পুনরায় বাসে উঠে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ সেখানে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মাথায় সাদা কাপড় বাঁধা অবস্থায় আশপাশের বিভিন্ন গলি দিয়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে লাঠি, বাঁশ, ইটের টুকরা ও অন্যান্য আলামত উদ্ধার করে পুলিশ। এরপর গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণ এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হালিশহর থানা যুবলীগের সভাপতি মো. ওমর ফারুক, ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আমিনুর রশীদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, নগরীতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।



ফেসবুকে আমরা
নোটিশ