বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

গৌরনদীতে যৌথবাহিনীর অভিযানে চালক গ্রেফতার

এ এইচ অনিক : আজ ভোর ৫টায় বরিশাল জেলার গৌরনদী সেনা ক্যাম্পের একটি টহল দল তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে টরকি এলাকায় চেক পয়েন্টে তল্লাশি চালালে একটি প্রাইভেট কার(ঢাকা মেট্রো গ- ৩৯২৮৬৬) হতে মদ্যপ অবস্থায় ইভান খন্দকার(৩২) নামে এক ব্যক্তিকে গাড়ি চালানো কালে আটক করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফাত আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন আটককৃত গাড়ির চালক ইভান খন্দকার প্রাথমিক জিজ্ঞাসাবাদে মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এসময় টহলে থাকা যৌথবাহিনির টিমের সদস্য গন উক্ত  ব্যক্তির গাড়ি তল্লাশি চালিয়ে গাড়ি থেকে  প্লাস্টিকের বোতলে থাকা মাদকদ্রব্য (বিদেশী মদ) উদ্ধার করে। তথ্য মতে উক্ত ব্যক্তি ঢাকার ভাটারা এলাকা থেকে দুইজন মেয়ে সহ বরিশালের উদ্দেশ্যে যাত্রা করছিল। কিন্তু প্রাথমিক তদন্তে তাদের পরিচয় ও সম্পর্কের সত্যতা পাওয়া যায় নি।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের, গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত
তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ