শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

গুরুদাসপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা দোয়া ও ইফতার মাহফিল

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গুরুদাসপুর উপজেলা জিয়া পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকেলে ধারাবারিষা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওই মাহফিল হয়। উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমেদুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ মো. শফিকুল ইসলাম চঞ্চল, গুরুদাসপুর উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রাসেল, অধ্যাপক হারুন অর রশীদ, প্রভাষকক রফিকুল ইসলাম, বিএনপি নেতা ওমর আলী শেখ, মোহাম্মদ আলী প্রমুখ। সবশেষে শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রভাষক আব্দুস সামাদ।প্রধান অতিথি আব্দুল আজিজ বলেন, ‘ন্যায় নিষ্ঠার সাথে মূল দলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সহযোগি সংগঠন জিয়া পরিষদ। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করেছে ছাত্রজনতা। ভোট দেয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। আগামীতে বিএনপিকে ভোট দিলে দেশে স্বাধীনতা আরো সুদৃঢ় হবে।



ফেসবুকে আমরা
নোটিশ