বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক যশোরে বাঁচতে শেখার – উদ্যেগে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ছাত্রদল নেতার স্ট্যাটাসের দুই দিন পর ওসির বদলি, জনমনে নানা প্রশ্ন ভাইরাল ভিডিওতে প্রশংসা, এবার সম্মাননা পেলেন ডা. ইরফান হাফিজা খাতুন বিদ্যালয়ে তৈয়ব-আফরোজাসহ ৭ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে অভিভাবকদের গুরুতর অভিযোগ —তদন্ত দাবি অভিভাবকদের ইবিতে হলের অবৈধ শিক্ষার্থী অপসারণ-সহ ৮ দাবিতে শিবিরের সংবাদ সম্মেলন চিলমারীতে “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া ফরিদপুরে হাসপাতাল এলাকা ও সওজের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ বরিশাল আইনজীবী সহকারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থ – কারাদন্ড

কেশবপুরে শেকড়ের সন্ধানে’র আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরেশ দেবনাথ,কেশবপুর, যশোর : ১৯৯৯ সাল থেকে যা কিছু মানুষের কল্যাণে-তারই সাথে “শেকড়ের সন্ধানে” আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারী উন্নয়ন সংস্থা “শেকড়ের সন্ধানে” আয়োজিত সুশীলসমাজ গঠনে করণীয় ও আর্তমানবতার কল্যাণে আমাদের ভূমিকা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর-২৫) সকালে কেশবপুর উপজেলা শহরের “শেকড়ের সন্ধানে”র নিজস্ব কার্যালয়ে ওই প্রাণবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মিজানুর রহমান মায়া প্রতিষ্ঠানের সার্বিক বিষয় তুলে ধরেন।
“শেকড়ের সন্ধানে-এর মিডিয়া উপদেষ্টা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব এস আর সাঈদ-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আলোচনা করেন, শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ কাদের, কিসমত চাকলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিহার রহমান, সিনিয়র সাংবাদিক জনাব পরেশ চন্দ্র দেবনাথ, চুয়াডাঙ্গা কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কবি উজ্জ্বল কুমার ঘোষ, মোঃ গোলাম মোস্তফা, শিক্ষক মণিরুজ্জামান, কবি আব্দুস সালাম মুর্শিদী, কবি মোঃ জাকারিয়া হোসেন, কবি আব্দুল হাই হাদী, ছাত্র নূর হোসেন বাঁধ, শিক্ষার্থী রাশেদুল ইসলাম প্রমূখ। কবি ও লেখক উজ্জ্বল কুমার ঘোষ তার লেখা “কবিতা তোমার জন্য” বই সকলকে উপহার দেন। অবশেষে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মিজানুর রহমান মায়া-এর স্ত্রী অসুস্থ্য থাকায় উপস্থিত সকলে তার দ্রুত সুস্থ্যতা কামনা করেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ