বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

কেশবপুরের বড়েঙ্গা মাদ্রাসার সহ-সভাপতির মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর:কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা এন এস এইচ দাখিল মাদ্রাসার প্রাক্তন সহ-সভাপতি আব্দুল মোতালেব মহলদার (১০০)-এর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর-২৫) সকালে মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার হলরুমে তাঁর আত্মার মাগফেরাত কামনায় ওই দোয়া অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম।প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা মারুফ বিল্লাহ খান (বড়েঙ্গা দরবার শরীফ)-এর সভাপতিত্বে এবং মাদ্রাসার জুনিয়র মৌলভী শিক্ষক আব্দুস সালাম-এর পরিচালনায় সমাজ সেবক ও মরহুম-এর জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন, মঙ্গলকোট বাসস্ট্যান্ড জামে মসজিদের সাবেক সভাপতি আঃ জলিল সরদার, বসুন্তিয়া উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম, সিনিয়র সাংবাদিক পরেশ দেবনাথ, মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফ আলী খান প্রমূখ।
অনুষ্ঠানে কোরান তেলাওয়াত করে, মাদ্রাসার ছাত্র সাজিদুর রহমান এবং দোয়া পরিচালনা করেন, মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আব্দুল হাকিম খান। মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বিশিষ্ট সমাজ সেবক, সাবেক সালিশি বিচারক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মতলেব মহলদার গত ২২ অক্টোবর বার্দ্ধক্য জনিত কারণে বসুন্তিয়া গ্রামের নিজ বাসভবনে মৃত্যবরণ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৫ মেয়েসহ নাতি-পুতি রেখে গেছেন।



ফেসবুকে আমরা
নোটিশ