রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

কুতুবজোম আল-ফোরকান গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দাখিল শাখার উদ্বোধন

হ্যাপী করিম, মহেশখালী কক্সবাজার :জমজমাট আয়োজনে উৎসব মুখর পরিবেশে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া গ্রামে কুতুবজোম আল-ফোরকান গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দাখিল শাখার উদ্বোধন’সহ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার ও নতুন পাঠ্যবই বিতারণী অনুষ্ঠিত হয়েছে। ২ ই জানুয়ারী-২৫ ইং, বৃহস্পতিবার দুপুরে কুতুবজোম আল-ফোরকান গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা শফিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সামশুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সালাউদ্দীন।শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন.. ঘটিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল আলম।এতে কুতুবজোম আল-ফোরকান গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার
সিনিয়র শিক্ষক আশেকুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন.. অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সচিব, ইউপি মেম্বার সালামত সিকদার, সাহেদ মো সবর, আবু তাহের, শাহনেওয়াজ ছিদ্দিক, হেফাজত উল্লাহ, নুরুল কবির মেম্বার, করম সিকদার, আলী হোসেন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, নানা শ্রেণি পেশার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, এদেশকে সামনে এগিয়ে নিতে বর্তমানে শিক্ষার্থীদের ব্যাপক ভুমিকা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত বেশী বেশী ইসলামী বই পড়া ও খেলাধুলা করার পরামর্শ দেন। শিক্ষিত জাতিই দেশের গর্ব। একদিন এই শিক্ষার্থীরাই দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।



ফেসবুকে আমরা
নোটিশ