আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধি : নিয়মিত ভূমি উনয়ন কর প্রদান করি,নিজের ভূমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যক সামনে রেখে কুড়িগ্রামে ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বােধন করা হয়ছে। এ উপলক্ষে র্যালী ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন কুড়িগ্রাম এর আয়ােজনে, ভুমি মন্ত্রণালয়,ভূমি উ্ন্নয়ন বাের্ড ও ভূমি ব্যবস্থাপনা অটােমেশন প্রকল্পের সহযােগিতায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সকালে প্রধান অতিথি হিসেব মেলার উদ্বাধন করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা। এ সময় একটি র্যালী শহর প্রদক্ষিণ করে। পর কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলােচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা,পুলিশ সুপার কুড়িগ্রাম মােঃ মাহফুজার রহমান,উপ পরিচালক স্থানীয় সরকার বিভাগ মােঃ আসাদুজ্জামান, জেলা প্রাণী সম্পদ কমকর্তা ডাঃ হাবিবুর রহমান,জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা নিজামউদ্দিন, টেলিভিশন সাংবাদিক ফোরাম সদস্য সচিব আশরাফুল হক রুবেল প্রমুখ।