মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

কুড়িগ্রামে তিস্তা নদীর ন্যায্য হিস্যা,মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে সমাবেশ

আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম :
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ এই শ্লোগানে কুড়িগ্রাম রাজারহাটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে তিস্তা নদী রক্ষা আন্দোলন কুড়িগ্রাম জেলার আয়োজন সরকারী মীর ইসমাঈল হোসেন ডিগ্রী কলেজ মাঠ এই সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন,তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু,কুড়িগ্রাম জেলার সমন্বয়ক ও জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা,সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য শফিকুল ইসলাম বেবু,হাসিবুর রহমান হাসিব,চর উন্নয়ন কমিটির সদস্য সচিব আশরাফুল হক রুবেল সহ নেতৃবৃন্দ।
সমাবেশ বক্তারা বলেন,তিস্তা নদীর ভাঙ্গনে প্রতিবছর হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে নি:স্ব হচ্ছেন। কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী এবং গাইবান্ধা জেলার কয়েক লাখ কৃষকের ফসল ক্ষতিগ্রস্থ হয়ে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতের দাসত্ব থাকায় তিস্তা নদীর ন্যায্য হিৎস্যা থেকে বঞ্চিত হয়েছে। বর্তমান সরকারের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য হিৎস্যা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী ৪৮ ঘন্টাব্যাপী তিস্তার চরে অবস্থান কর্মসূচীর ঘোষণা করা হয়।
শনিবারের সমাবেশ সফল করতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ তিস্তা নদীর পাড়ের মানুষ দলে দলে যোগদান করেন।



ফেসবুকে আমরা
নোটিশ