মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল আদমদীঘিত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলায় যুবক গ্রেফতার ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

কর্মচারী অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সভা

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি : বৈষম্যহীন উৎসবমুখর শান্ত পরিবেশে অনুষ্ঠিত হলো ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সাধারণ সভা প্রতিকূল বৈরী আবহাওয়ার মধ্যে। শনিবার ( ২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় স্থল বন্দর ১ নং গেট সংলগ্ন সড়ক চত্বরে পরিতোষ ঘোষের সভাপতিত্বে এ ত্রিবার্ষিক নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।এ সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন ভোমরা কাস্টমস সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বিশেষ অতিথি ছিলেন, সি এন্ড এফ অ্যাসোসিয়েশনের সদস্য সচিব অহিদুল ইসলাম মুন্সি রইসুল হক টুকু মাস্টার জাকির হোসেন মন্টু ভোমরা বন্দর আমদানি রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী সি এন্ড এফ কর্মকর্তা এজাজ আহমেদ জজ দেলোয়ার হোসেন, বিভাগীয় শ্রম অধিদপ্তর পরিচালকের প্রতিনিধি মাহাবুব আলম আকন্দ, ইউপি সদস্য সাজ্জাদ হোসেন ও সন্তোষ ঘোষ। ত্রিবার্ষিক এ সাধারণ সভায় সি এন্ড এফ কর্মচারী অ্যাসোসিয়েশনের বিগত ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ আগস্ট পর্যন্ত সার্বিক আয়-ব্যয়ের হিসাব নিকাশ সাধারণ সদস্যদের সম্মুখে তুলে ধরেন সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন। সবার সকল সদস্যরা উত্থাপিত আয় ব্যয়ের পক্ষে হাত তুলে সমর্থন জানিয়ে অনুমোদন দেয়। এরপর সাধারণ সভায় আগামী ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্নের বিষয়টি উত্থাপন করেন সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বাদশা। সভায় সকল সদস্যদের সম্মতিতে আগামী ৩১ অক্টোবর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন সম্পন্ন প্রস্তাবটি গৃহীত হয়। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্নের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এ নির্বাচন পরিচালনা পর্ষদের মধ্যে মোহাম্মদ আব্দুস সবুরকে প্রধান নির্বাচন কমিশন এবং লুৎফর রহমান মন্টু ও আব্দুল জলিল কে সদস্য সচিব পদে নির্বাচন করা হয়। এদিকে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবু বক্কর সিদ্দিক ও গীতা পাঠ করেন উজ্জ্বল কুমার দে। সি এন্ড এফ কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমন্ত্রিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএন্ডএফ কর্মচারী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান বাদশা।



ফেসবুকে আমরা
নোটিশ