বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

এলজিইডির নিবাহী প্রকৌশলী রনজিতদে সাময়িক বরখাস্ত

বিএইচ জামাল: সীমাহীন দুর্নীতি,অর্থ আত্মসাত ও সরকারি চাকুরির শৃংখলা ভংগের অভিযোগে এলজিইডির নিবাহী প্রকৌশলী রনজিতদে, কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ: তিনি বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের ১০টি প্যাকেজের কাজ সমাপ্ত না করে ৪৪.২০ কোটি টাকা বিল প্রদান এবং চুক্তি বহির্ভূত প্রতিষ্ঠানের অনুকূলে ১২.৫৯ কোটি টাকার বিল পরিশোধের মাধ্যমে প্রদানকৃত অর্থ আত্মসাৎ করা এবং বদলীকৃত কর্মস্থলে যোগদান না করা ও এ বিষয়ে কৈফিয়ত তলব করা হলে তার জবাব দাখিল না করার অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্ত (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী রনজিত-দে কে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ, উন্নয়ন-১ শাখা,স্মারক নং ৪৬,০০,০০০০,০০০,০৬৭,২৭,০০১৩.২৫-৪২০ তারিখ: ২০ জ্যৈষ্ঠ ১৪৩২,০৩ জুন ২০২৫ প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু, জনাব রনজিত-দে, নির্বাহী প্রকৌশলী (চ.দা.), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পিরোজপুর (কুড়িগ্রাম জেলায় বদলীর আদেশাধীন) এর বিরুদ্ধে বদলীকৃত কর্মস্থলে যোগদান না করা ও এ বিষয়ে কৈফিয়ত তলব করা হলে তার জবাব দাখিল না করা এবং পিরোজপুর জেলায় বাস্তবায়নাধীন ‘বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের ১০টি প্যাকেজের কাজ সমাপ্ত না করে ৪৪.২০ কোটি টাকা বিল প্রদান এবং চুক্তি বহির্ভূত প্রতিষ্ঠানের অনুকূলে ১২.৫৯ কোটি টাকার বিল পরিশোধের মাধ্যমে প্রদানকৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল বিধিমালা), ২০১৮ এর বিধি ৩ (খ) ও (ঘ) অনুসারে কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে; সেহেতু, জনাব রনজিত দে, নির্বাহী প্রকৌশলী (চ.দা.), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পিরোজপুর (কুড়িগ্রাম জেলায় বদলীর আদেশাধীন)-কে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯(১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে, সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী।



ফেসবুকে আমরা
নোটিশ