শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিন প্রতিবাদ জানিয়েছেন সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ বগুড়ার কাহালুতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার মুগদা থানা মানিকনগর ‘হানি ট্র্যাপ’ ও মাদক চক্রের আতঙ্ক, হিজড়া মৌসুমী ও রুমার বিরুদ্ধে এলাকাবাসী ক্ষোভ আদমদীঘিতে ৬২ বোতল মদসহ একজন গ্রেফতার কৃত্রিম জলাবদ্ধতা থেকে মুক্ত হচ্ছে রাণীনগরের ঐতিহ্যবাহী ত্রিমোহনী হাট আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এম আবু ফয়েজ। চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

আদমদীঘিতে ৬২ বোতল মদসহ একজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬২ বোতল চোলাই মদসহ সুব্রত চন্দ্র (২১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার বড়-আখিড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুব্রত চন্দ্র ওই গ্রামের রনজিতের ছেলে।
পুলিশ জানায়, বুধবার দুপুরে আদমদীঘি উপজেলার বড়-আখিড়া মন্ডলপাড়া গ্রামে রনজিত তার বাড়িতে বিপুল পরিমান মাদক মজুত রেখে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া নেতৃত্বে উপপরিদর্শক মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ ওই বাড়িতে অভিযান চালান। এ সময় তার বাড়ি থেকে ৬২ বোতলে সাড়ে ১৫ লিটার চোলাই মদ উদ্ধার সহ সুব্রতকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানায়, এ ব্যাপারে থানায় মাদক আইনে সুব্রত চন্দ্র ও তার বাবাসহ দুই জনের নামে মামলা রুজু করা হয়। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গ্রেফতারকৃত সুব্রতকে আদালতে পাঠানো হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ